২০২০-২১ সালের কৃষক আন্দোলন
লিখেছেন:অমিত ভাদুড়ি
২০২০-২১ সালে ভারতের রাজধানী ঘেরাও হয়ে গিয়েছিলো কৃষকদের ট্রাক্টরে-তাঁবুতে। কোনো রাজনৈতিক ছাতা বা পার্টির পেশীবলের উপর নির্ভর না করে কৃষকরা সরকারের করা আইন বদলের দাবিতে অনড় অবস্থান গড়ে তুলেছিলো। গণমাধ্যম তাদের সমর্থন করেনি। ডাকাবুকো কেউকেটারাও তাদের সমর্থন করেনি। নিজেদের প্রত্যয়ের উপরে দাঁড়িয়ে সংগ্রাম করেই তারা অতিদর্পী সরকারকে মাথা নোয়াতে বাধ্য করেছিলো। সেই আন্দোলনের তাৎপর্য নিয়ে এখানে আলোচনা করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অমিত ভাদুড়ি।