র্যাডক্লিফ রেখা দিয়ে বাংলাকে চিরে দুপারের হাজার হাজার মানুষকে ঠাঁইহারা করা হয়েছিল। দেশ হারানোর যন্ত্রণা তখন থেকেই বাঙালির নিত্যসঙ্গী। আর সেই যন্ত্রণার ওষুধ বলে ধর্মীয় সাম্প্রদায়িকতা, অবিশ্বাস, হানাহানি, দাঙ্গার বিষ সরবরাহ করে গেছে ক্ষমতার কারবারীরা। আজ একদিকে সেই যন্ত্রণাময় ব্যাধিকেই আত্মপরিচয়ের সোপান বলে হাজির করা হচ্ছে, ভাষা-মাটি-নাড়ি-র টানে বাঁধা আপনজনেদের হত্যা করার জন্য অস্ত্র তুলে নেওয়াকেই দেশভক্তি বলে জাহির করা হচ্ছে। এই হামলার মুখে প্রতিরোধের জন্য এই উদ্যোগ।
বিপ্লব, সজল, সমীর, অর্ঘ্যদীপ
07 Jul, 2026